উত্তরাঞ্চলের নদীবিধৌত জেলা গাইবান্ধা, যা তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর জন্য পরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন সাদুল্লাপুর, গাইবান্ধা সদর, পলাশবাড়ী, সাঘাটা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি সহ গাইবান্ধার রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ খবর পাওয়া যাবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। নির্মাণকাজের শুরু থেকেই ভবনটির বিভিন্ন কাজে ব্যবহৃত সামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। এ সময় সভাপতির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা-জানালার কাচ ভাঙচুরের অভিযোগ ওঠে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশনাল পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আফরিন ও মীম বাড়ির উঠানে করছিল। হঠাৎ হাঁসের পেছনে ছুটতে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।