
গাইবান্ধার সুন্দরগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি জামিনে এসে মামলা তুলে নিতে বাদী এবং তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগী এবং তাঁর পরিবারের লোকজন নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে এ অভিযোগ তোলেন।
ভুক্তভোগী ওই গৃহবধূর বাড়ি উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে।
জানা গেছে, ১৪ মে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। এতে গৃহবধূর স্বামী মো. লাজু মিয়াসহ (২৪) চারজনকে আসামি করা হয়। পরে গত ১৯ সেপ্টেম্বর আদালতে জামিনের আবেদন করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীকালে ২৯ সেপ্টেম্বর লাজু মিয়া বাদে অন্য তিন আসামিকে জামিন দেওয়া হয়।
জামিনে থাকা তিন আসামি হলেন লাজু মিয়ার বাবা মো. আলেপ উদ্দিন (৫০), মা মোছা. সাজেদা বেগম (৪৮) ও বড় ভাই মো. নুর ইসলাম মিয়া (২৮)।
ভুক্তভোগী ওই গৃহবধূ এবং তাঁর পরিবারের অভিযোগ, জামিনে থাকা তিন আসামি ও তাঁর স্বজনেরা মামলা তুলে নিতে বাদী ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছেন। এমনকি গৃহবধূর গর্ভে থাকা সন্তানকেও মেরে ফেলার পরিকল্পনা করছে আসামিরা।
ভুক্তভোগী নারী বলেন, ‘আমার জীবন তো শেষ। কিন্তু আমি আমার পেটের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাই। আমার স্বামী জেল থেকে ছাড়া পেলে পেটের বাচ্চাসহ আমাকে মেরে ফেলবেন। এ ধরনের ভয় দেখাচ্ছেন আমার শ্বশুরবাড়ির লোকজন। আমার খুব ভয় হচ্ছে।’
ভুক্তভোগীর বাবা বলেন, ‘বিয়ের পর জামাতা লাজু মিয়াকে স্থানীয় বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণির একটি চাকরি জোগাড় করে দিয়েছিলাম। কিন্তু চাকরি পাওয়ার পর থেকেই সে আমার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। পারিবারিক বিষয়ে সামান্য অজুহাতেও তাকে মারধর করত। জামাই এখনো জেলহাজতে আছে। বের হলে নাকি আমাদের নাকি ক্ষতি করবে। মেয়েকে নিয়ে টেনশনে আছি।’
এ বিষয়ে আসামি পক্ষের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। অভিযোগ দিতে বলেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানী ঢাকার পল্টন থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামাল উদ্দীনের
৩ মিনিট আগে
মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত রাজশাহীবাসীর জন্য হতাশাজনক। তাঁরা বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে রাজশাহী অঞ্চলের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতিষ্ঠানের সঙ্গে...
৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিকে প্রকাশ্যে জুতাপেটা করার এবং জেলা থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্র শক্তির জেলা সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি জিম।
৩৪ মিনিট আগে
বাগেরহাটের কচুয়া উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে অচেতন করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফেরদৌস হাওলাদার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেরদৌস হাওলাদার ও তাঁর সঙ্গে থাকা দুজন ব্যক্তি কৌশলে ঘুমের ওষুধমিশ্রিত কোমল পানীয় ও মাদক...
১ ঘণ্টা আগে