
চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে প্রায় ৭০০ যাত্রী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় এক সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন।
রেলওয়ে কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী জংশনে প্রবেশ করে। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ (ছোট চেম্বারের ঢাকনা) থেকে ধোঁয়া বের হতে থাকে। ইঞ্জিনের এই ত্রুটি পরীক্ষা করতে গিয়ে ট্রেনের সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আক্রান্ত হন। তাৎক্ষণিক সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
এদিকে ট্রেনটি দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। অনেক যাত্রীকে স্টেশনে নেমে বিকল্প পরিবহনের খোঁজ করতে দেখা গেছে।
আশরাফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত ট্রেনে বসে অপেক্ষা করছি। তার মধ্যে কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের কারণে আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক যাত্রীই ট্রেন থেকে নেমে সড়কপথে গন্তব্যে চলে গেছে।’
ফেনী রেলস্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, চট্টগ্রাম থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়েছে। ভারী বৃষ্টির কারণে বিকল ইঞ্জিন সরাতে সময় লেগেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এ ছাড়া ফেনী থেকে যেসব যাত্রী এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। তবে ট্রেনটি প্ল্যাটফর্মে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

যশোরের কেশবপুরে গৌরী রানীর (৭৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় লেগুনা ও বাস মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এই ঘটনায় একজন আহত হয়েছেন; তবে তাঁর পরিচয় জানা যায়নি। দুজনেই লেগুনার যাত্রী ছিলেন।
৩৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রামসংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃ
৩৯ মিনিট আগে
কয়েক ঘণ্টার ভারী বর্ষণেই পুরো এলাকা পানিতে ডুবে যায়। পানি দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দ্রুতই খারাপ হয়ে ওঠে। অনেক দোকান ও বাসাবাড়ির নিচতলা পানিতে তলিয়ে যায়।
১ ঘণ্টা আগে