রেলস্টেশন

ঝিনাইদহে রেলস্টেশনে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ
ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে স্টেশনের একটি কাঠের দরজায় আগুন ধরলেও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি...

ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে নেই যাত্রীছাউনি, রোদ-বৃষ্টিতে দুর্ভোগ
স্থানীয় বাসিন্দা রাকিব হাসান জনি বলেন, ট্রেন ধরতে ২০-৩০ মিনিট আগে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতে হয়। বৃষ্টি শুরু হলে সেখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো জায়গা নেই। আবার রোদেও ছায়া পাওয়া যায় না। ছোট বাচ্চা, বয়স্ক বা রোগী সঙ্গে থাকলে দুর্ভোগের শেষ থাকে না।

স্বাধীনতার পর প্রথম: হিলি স্টেশনে থামল ঢাকাগামী আন্তনগর ট্রেন
দীর্ঘ প্রতীক্ষার অবসান। স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির মধ্য দিয়ে এ কার্যক্রম চালু হয়...

আত্রাইয়ে ‘হুজুরের’ ফুঁ দেওয়া পানির জন্য দলে দলে ছুটছে মানুষ
নওগাঁর আত্রাইয়ের এক হুজুরের পানিপড়া নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ ট্রেনযোগে আত্রাই যাওয়ার জন্য স্টেশনে এসেছেন। তবে হঠাৎ কোত্থেকে এই হুজুরের উদয়, তিনি আসলে কী-ই বা করেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও তাঁরা রোগমুক্তির জন্য হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন।












