
মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরীর বিভিন্ন নিচু এলাকা পানির নিচে তলিয়ে গিয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর শুরু হওয়া বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড় এলাকায় কোমরসমান পানি জমে যায়। এতে ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। পথচারীরা ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হন, আর ছোট যানবাহনগুলো বিকল হয়ে পড়ায় ভোগান্তি আরও বেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক ঘণ্টার ভারী বর্ষণে পুরো এলাকা পানিতে ডুবে যায়। পানি দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দ্রুতই খারাপ হয়ে ওঠে। অনেক দোকান ও বাসাবাড়ির নিচতলা পানিতে তলিয়ে যায়।
এদিকে নগরীর চকবাজার, রহমতগঞ্জ, মুরাদপুরসহ বিভিন্ন নিচু এলাকায়ও একই চিত্র দেখা গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানিতে সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বাসিন্দারা ঘরবন্দী হয়ে পড়েছেন, নিত্যপ্রয়োজনীয় কাজে বের হতেও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিসের ইনচার্জ বিজন রায় জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতির পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকির কথাও তিনি সতর্ক করেন। তিনি আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে।
নগরবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। বিশেষজ্ঞরা বলছেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনরুদ্ধার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
২ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
২ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৩ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৩ ঘণ্টা আগে