
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর যশপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জয়নাল আবেদীন (৪০)। তিনি উত্তর যশপুর গ্রামের বাসিন্দা মুন্সী আবুল খায়েরের ছেলে।
ফেনী-৪ বিজিবির অধীন যশপুর বিওপির ক্যাম্প কমান্ডার শাহাজাহান বলেন, জয়নাল আবেদীন ২০ দিন ধরে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনি হোয়াটসঅ্যাপে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি সদস্যদের ফোন করতেন। নিজেকে ফেনী জেলার সোনাগাজী উপজেলার দায়িত্বপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সীমান্ত দিয়ে অবৈধ মালপত্র আসছে, এমন ভুয়া তথ্য দিয়ে বিজিবিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেন।
বিজিবির এ কর্মকর্তার দাবি, মোবাইলে বিভ্রান্তিকর তথ্য দিয়ে জয়নাল চোরাকারবারিদের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত এলাকায় অবৈধ ব্যবসার সুবিধা করে দিচ্ছিলেন। বিজিবির সন্দেহ হলে তাঁকে নজরদারিতে রাখা হয় এবং পরে অবস্থান শনাক্ত করে আটক করা হয়।
এ বিষয়ে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তির ভুয়া পরিচয়ে নানা হয়রানিমূলক তৎপরতা ও চোরাচালান-সংশ্লিষ্টতার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। তাঁকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
২ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
২ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৩ ঘণ্টা আগে