Ajker Patrika

১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি
১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন
ছবি: সংগৃহীত

ফেনীতে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় ১৬ বছর পর প্রদীপ চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মাসফিকুল হক এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত প্রদীপ চৌধুরী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়পুর গ্রামের নারায়ণ চৌধুরীর ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৯ আগস্ট অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিলসহ প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাবের একটি দল। ওই বছরের অক্টোবরে আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৬ বছর পর মামলাটির রায় ঘোষণা করা হলো।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মিজানুর রহমান সেলিম বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত