
ফেনীর সোনাগাজীতে টিকটক ভিডিওতে মন্তব্য করার জেরে খেলার মাঠে মারামারিতে জড়াল দুই স্কুলের ছাত্ররা। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ, শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, আন্তস্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ হিসেবে স্কুলমাঠে ফুটবল খেলা হয়। আজ বখতারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চবিদ্যালয় ও মতিগঞ্জ আরএমহাট কে উচ্চবিদ্যালয়ের ফুটবল খেলা হয়। খেলায় টাইব্রেকারে আরএমহাট কে উচ্চবিদ্যালয় এক শূন্য গোলে জয়লাভ করে। স্কুলের ছাত্ররা যখন বিজয়ের আনন্দ করছিল, তখন আগের একটি টিকটক ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে আরএমহাট কে উচ্চবিদ্যালয় ও সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মারামারি বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন বলেন, ‘শুনেছি, টিকটকে কমেন্টস করার জেরে দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খেলা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষে আহত শিক্ষার্থীদের পুলিশের গাড়িতে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৮ মে) সকালে নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ সভায় সিএমপি কমিশনার বক্তব্য দেন। সভায় ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা রোধে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলোর মধ্যে ঈদের আগে ও পরে তিন দিন করে মোট সাত দিন...
১ ঘণ্টা আগে
নওগাঁর চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা হাবিবুজ্জামান জিয়ার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, হয়রানি ও জাল খতিয়ানের মাধ্যমে খারিজ অনুমোদনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
১ ঘণ্টা আগে
ঝালকাঠির নলছিটিতে মরদেহ জানাজায় নেওয়ার পথে লাশবাহী খাটিয়ায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মোকাররম সর্দার এবার পশুর হাট ইজারা নিয়ে আলোচনায় এসেছেন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার একটি পশুর হাট মাত্র সোয়া এক কোটি টাকায় বাগিয়ে নিয়েছেন তিনি। অথচ গতবার এই হাটের ইজারামূল্য ছিল পৌনে চার কোটি টাকার বেশি।
২ ঘণ্টা আগে