
ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরি করতে গিয়ে নুর আলম মাসুদ নামের এক যুবক মারা গেছেন। ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তাঁর সহকর্মী মো. ওমর ফারুক। তাঁদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকায় বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। চার দিন পর তাঁর মৃত্যু হয়। তাঁর সহকারী ওমর ফারুক চিকিৎসাধীন।
নিহত নুর আলম মাসুদ সদর ইউনিয়নের ওমর খান পাঠানবাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘মাসুদ বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সক্রিয় একজন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। দুর্ঘটনার আগের রাতেও নজরুল প্রাথমিক যুব সমাজের উদ্যোগে মাহফিল আয়োজনের সভায় উপস্থিত ছিলেন। এই ঘটনার পর আমরা হতবিহ্বল হয়েছি, একজন সমাজসেবককে হারালাম।’
স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন হৃদয় বলেন, ‘আমরা প্রায় সময় দেখতাম তিনি ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। হঠাৎ পাইপ বিস্ফোরণে আহত হয়ে মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
বিস্ফোরণের পর আহত নুর আলম মাসুদের ভাই মোর্শেদ গণমাধ্যমকে জানান, ‘তাঁর ভাই নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি জেনেছি এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হাসপাতালের পাশে পুকুর। তবে তাতে নামার সুযোগ নেই। কারণ, এর পাশেই ফেলা মেডিকেল বর্জ্য (চিকিৎসাবর্জ্য)। আর এতে দূষিত হচ্ছে পানি। একই সঙ্গে দুর্গন্ধও ছড়াচ্ছে। এতে ভুগছে হাসপাতালের স্টাফ কোয়ার্টারসহ আশপাশের বাসিন্দারা। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৃষ্ট দূষণে স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে তারা।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের একটি মামলায় আসামি করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলাটিতে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়।
২ ঘণ্টা আগে
যমুনার তীরঘেঁষা চৌহালী উপজেলার চর সলিমাবাদে বিকেলের আকাশ তখন মেঘলা। সামনে যমুনা নদী। একের পর এক ঢেউয়ের শব্দ। আর নদীর কাছেই মাটির চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় ব্যস্ত ৬০ বছর বয়সী সাবিয়া বেগম। নদীর দিকে তাকাতেইা তাঁর চোখে পড়ে শুধু ভয়, স্মৃতি আর হারানোর গল্প।
২ ঘণ্টা আগে
যশোরে জেলা যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে। রোববার বিকেলে শহরতলী ধর্মতলা থেকে বের হওয়া এই ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলে অংশ নোওয়ার অভিযোগে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ১০ জনকে আটক করে।
৫ ঘণ্টা আগে