
১০ বছরের প্রবাসজীবনের ইতি টেনে স্বপ্নভরা মুখে দেশে ফিরেছিলেন আরিফুল ইসলাম (৩০)। স্বজনদের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ছিল বিয়ের প্রস্তুতি, নির্ধারিত দিন—আর হাতে মেহেদি রাঙানো অপেক্ষারত এক তরুণীর স্বপ্ন। কিন্তু বাড়ি ফেরা আর হলো না। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাকিবুলসহ একই পরিবারের পাঁচজনের প্রাণ নিভে গেল, আর ভেঙে গেল একটি পরিবারের সব স্বপ্ন।
মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় দুই শিশু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মালয়েশিয়াপ্রবাসী আরিফুল ইসলাম (৩০), তাঁর মা নুরজাহান বেগম (৫০), ছোট ভাই রাকিবুল (২৪), বোন আয়শা বেগম (২৮) এবং প্রাইভেট কারের চালক (পরিচয় অজ্ঞাত)।
আহত দুই শিশু হলো রাকিবের বোনের ছেলে আশরাফুল হোসেন (৭) ও মেয়ে তাসফিয়া (৩)। তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আরিফের ভগ্নিপতি ইলিয়াস হোসেন বলেন, ‘আরিফুল ১০ বছর মালয়েশিয়ায় ছিল। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। তার বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ৬ জুন। আমরা সবাই তাকে আনতে ঢাকায় গিয়েছিলাম। কিন্তু ফেরার পথে সব শেষ হয়ে গেল।’
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার শাশুড়ি, স্ত্রী, শ্যালক আর দুই ছোট শিশু—সবাই একসঙ্গে ছিল গাড়িতে। এখন দুইটা বাচ্চা মৃত্যুর পথযাত্রী।’
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। মালিগ্রাম এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সেটি সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়।
শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। প্রাইভেট কারটি ট্রাকের পেছনে আটকে ছিল। পরে গাড়ির অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
ফায়ার সার্ভিস ফরিদপুরের ভাঙ্গা স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ভোরে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার ভয়াবহতায় প্রাইভেট কারটি ট্রাকের সঙ্গে আটকে যায়, পরে কেটে মরদেহ উদ্ধার করা হয়।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১১ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১২ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৫ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৩ মিনিট আগে