
চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে কর্ণফুলী শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের বাসিন্দা দুর্গাপদ মল্লিক (৭০) ও তাঁর ছেলে বিধান মল্লিক (৪৭)। বিধান মল্লিক কর্ণফুলীর দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। তাঁরা নগরের পাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকের বলেন, সকাল ৮টার দিকে নতুন ব্রিজ এলাকা থেকে মইজ্জ্যারটেকের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল। প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের একটি আরেকটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুর্গাপদ মল্লিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জামাল উদ্দীন জানান, তিনি ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান, সেতু থেকে নামার পথে বেপরোয়া গতিতে আসা পিকআপটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্গাপদ মল্লিক পিকআপের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে আহত বিধান মল্লিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, ‘দুর্ঘটনায় আহত অবস্থায় বিধান মল্লিককে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিহত দুর্গাপদ মল্লিককেও চমেক হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান (২৩) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা নুরুজ্জামান (৪৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ধানতারা মোড় পার হয়ে বিহারীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ট্রাকের টায়ার চুরির চেষ্টার সময় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী ব্যক্তির বীভৎস মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের ধারণা, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
বগুড়ার শেরপুর উপজেলায় নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘরের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর সঙ্গে বসবাসকারী পরিবারের অন্য সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে