
রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশন এলাকার একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। তিনি কবে এবং কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, রোববার (৩১ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাসাটি ছিল অগোছালো, নোংরা ও অনেকটা পরিত্যক্ত অবস্থায়। দুর্গন্ধ বের হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম তাঁর মেয়ের বাসায় একা থাকতেন। বাসাটির পরিবেশ অত্যন্ত নোংরা ছিল। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, নুরজাহান বেগমের পরিবারের সদস্যদের মধ্যে এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। তাঁর মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে নুরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে