Ajker Patrika

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ জুন ২০২৬, ২১: ০৪
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫
আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রবীণ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শেষ হওয়ার পর অর্ধশতাধিক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় মসজিদ ও আশপাশের এলাকায় আগে থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে।

তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তাঁরা কোনো রাজনৈতিক কর্মী নন; শুধু জানাজায় অংশ নিতে এসেছিলেন।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক বলেন, তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। যাঁদের আটক করা হয়েছে, তাঁরা সবাই স্লোগান দিচ্ছিলেন। তাঁদের থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত