
ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজীব শরীফ (১৫) নামের এক শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে এ ঘটনা ঘটে।
নিহত সজীব শরীফ পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সে মিলটির স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করত।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার আগে মেশিন দিয়ে সজীব শরীর পরিষ্কার করতে যায়। এ সময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫) সজীবের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেন। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে সজীবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যায়। এ ঘটনার পর রিহাদ শেখ পলাতক রয়েছেন বলে জানা যায়।
নিহত সজীবের ভাবি নুরজাহান বেগম জানান, কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে আরেকজন এসে তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন। তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সজীবের নাড়ি ছয় জায়গায় ছিদ্র হয়ে গেছে। অপারেশন করার পর আজ বুধবার সকালে সজীব মারা যায়।
বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে