
বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসকক্ষে হট্টগোল, বিচারককে ভয়ভীতি প্রদর্শন ও বিচারকাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ২০ জন বিএনপিপন্থী আইনজীবীর বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন।
মামলার প্রধান আসামি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে আইনজীবীরা সেনাবাহিনী ও র্যাবের উপস্থিতিতেই বিক্ষোভ করে লিংকনের মুক্তিসহ সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ দাবি করেছেন। দিনভর বরিশালে আদালতের কার্যক্রম অচল হয়ে পড়ে।
মামলায় অন্য আসামিরা হলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মীর্জা রিয়াজুল ইসলাম, জেলা পিপি অ্যাড. আবুল কালাম আজাদ, মহানগর পিপি অ্যাড. নাজিম উদ্দিন পান্না, মহসিন মন্টু, মিজানুর রহমান, আব্দুল মালেক, সাঈদ, হাফিজ উদ্দিন বাবলু, তারেক আল ইমরান, আবুল কালাম আজাদ ইমনসহ অজ্ঞাতনামা ২০ জন। তাঁরা সবাই বিএনপিপন্থী আইনজীবী।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুসকে গত সোমবার জামিন দেওয়ার জেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপিপন্থী আইনজীবীরা। গতকাল মঙ্গলবার আদালত বর্জন করে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে এজলাসে হট্টগোল করেন কতিপয় বিএনপিপন্থী আইনজীবী। আদালতের ভিডিও ফুটেজে সেখানে আইনজীবী সমিতির সভাপতি লিংকনকে দেখা গেছে।
জানা গেছে, সভাপতি লিংকনের নেতৃত্বে একদল আইনজীবী আজ সকালে ফের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এস এম শরীয়ত উল্লাহর খাস কামরায় যান। তখন ভিডিওচিত্র ছড়ানোর জন্য দায়ী করে বিচারকের সঙ্গে বাদানুবাদ করেন। বিচারকের সঙ্গে রূঢ় আচরণ করেন আইনজীবীরা। এ সময় আদালতে বিচারকার্যে বাধা দেন লিংকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা।
উদ্ভূত পরিস্থিতির পর হঠাৎ আজ দুপুর ১২টার দিকে অ্যাড. লিংকনকে তাঁর চেম্বার থেকে সেনাবাহিনী ও র্যাবের সহায়তায় কোতোয়ালি মডেল থানার পুলিশ আটক করে আদালতে সোপর্দ করলে বিচারক এস এম শরীয়ত উল্লাহ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর পুলিশ অ্যাড. লিংকনকে আদালতের গারদখানায় রাখলে সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করতে থাকেন।
এ সময় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে বেশ কয়েকবার আইনজীবীদের বাগ্বিতণ্ডা ঘটে। তখন আদালত চত্বরে বিপুল সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্য সতর্ক অবস্থান ছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে বরিশালের প্রায় সব আদালতের কার্যক্রম অচল হয়ে পড়ে। এতে দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা পড়েন চরম দুর্ভোগে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাড. মোখলেছুর রহমান বাচ্চু জানান, তাঁরা বিকেলে আইনজীবী সমিতির সভাপতির জামিন আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করলেও শুনানির সুযোগ দেননি। ২ মার্চ এ মামলার পরবর্তী শুনানি হবে। তিনি বলেন, ওই আদালতের বেঞ্চ সহকারী সরকারি কাজে বাধা, বিচারকের সঙ্গে অসদাচরণ, আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানোসহ বেশ কিছু অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলায় ১২ জন আইনজীবীকে আসামি করা হয়।
এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, আইনজীবী নেতা এস এম সাইদুর রহমান লিংকনকে সুনির্দিষ্ট মামলায় আদালত থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে আদালত প্রাঙ্গণের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দে এক কিশোরীকে (১৪) দুই বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে কিশোরীকে বাড়ি থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে এলাকাবাসী ওই দুই তরুণের মধ্যে নাহিদুল ইসলাম নামের একজনকে মোটরসাইকেলসহ আটক করে আজ রোববার সকালে পুলিশে দিয়েছেন।
২৯ মিনিট আগে
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের শিশু ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি ভাড়া বাড়িতে নিহত পাঁচজনকে আজ রোববার বেলা ১১টার সময় গোপালগঞ্জের পাইককান্দির উত্তর চরপাড়া গ্রামে পঞ্চপল্লী মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই স্থানে পাশাপাশি পাঁচটি কবরে শায়িত হয় পাঁচজনের মরদেহ। আজ সকাল ৬টার সময় দুটি লাশবাহী গাড়িতে শারমিন...
৩৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের হাওর ও উত্তরাঞ্চলে বন্যা আশ্রয়কেন্দ্র বাড়ানোর পাশাপাশি বজ্রপাত নিরোধক যন্ত্র বসিয়ে বজ্র আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে।
৪০ মিনিট আগে