বোয়ালমারী

মাদকাসক্ত স্বামী থেকে মেয়েকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল মায়ের
ফরিদপুরের বোয়ালমারীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতনের অভিযোগে মেয়েকে তালাকের মাধ্যমে ছাড়িয়ে আনার পর বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযোগ অস্বীকার করেছেন সাবেক স্বামী সুমন শেখ।

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ও হত্যা, ১০ মাস পর গ্রেপ্তার একজন
ফরিদপুরের বোয়ালমারীতে ডিবি পরিচয়ে ডাব ব্যবসায়ী ইব্রাহীমকে অপহরণ, ছিনতাই ও হত্যার অভিযোগে ১০ মাস পর মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তারের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরে ডোবায় ভেসে উঠল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ
ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের তিন দিন পর ডোবা থেকে হাফিজুর রহমান নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ১৭ আগস্টের দুর্ঘটনায় বাসের যাত্রী হাফিজুর ডোবায় পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়ে মারা যেতে পারেন।

অফিসে বসেই গুনে গুনে ঘুষ নেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল
ইমরান শেখ নামের টাকা গ্রহীতা ব্যক্তি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন (খ) ভূমি অফিসের উপসহকারী পদে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি অফিস কক্ষে চেয়ারে বসেই গুনে গুনে টাকাগুলো নেন। এ সময় টাকা দেওয়া ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন।












