
রাজবাড়ীর দৌলতদিয়াসহ ফরিদপুর ও ময়মনসিংহের চার যৌনপল্লিতে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে বেসরকারি সংস্থা শাপলা মহিলা সংস্থা। সংস্থাটির জরিপে বলা হয়েছে, এসব শিশু-কিশোরীর অধিকাংশই পাচারের শিকার হয়ে যৌনকর্মে নিয়োজিত হতে বাধ্য হচ্ছে। গত পাঁচ মাসে চার পল্লি থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার দুপুরে ফরিদপুর শহরের রথখোলায় শাপলা মহিলা সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ‘প্রজন্ম সোপান প্রকল্প’-এর পাঁচ মাসের কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
সভার উদ্বোধন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক চঞ্চলা মণ্ডল। সভায় যৌনপল্লিতে জন্ম নেওয়া শিশুকন্যা ও কিশোরীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন স্থান থেকে পাচারের শিকার শিশু-কিশোরীদের উদ্ধারে সংস্থাটির কার্যক্রম তুলে ধরা হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, অপ্রাপ্তবয়স্ক কর্মীর সংখ্যা সবচেয়ে বেশি দৌলতদিয়া যৌনপল্লিতে। সেখানে তাদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।
সংস্থাটির দাবি, গত পাঁচ মাসে পাচারের শিকার আট শিশু-কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ফরিদপুরের রথখোলা থেকে দুজন, দৌলতদিয়া থেকে চারজন ও ময়মনসিংহ থেকে দুজনকে উদ্ধার করা হয়।
চার যৌনপল্লির ৮২৩ জন কর্মীর ওপর জরিপ চালিয়েছে সংস্থাটি।
জরিপের তথ্য তুলে ধরে সংস্থাটির কর্মকর্তারা বলেন, দৌলতদিয়া যৌনপল্লিতে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরীর সংখ্যা তুলনামূলক বেশি বেড়েছে। ফরিদপুর ও ময়মনসিংহে এ সংখ্যা কম। তাঁদের দাবি, অধিকাংশ শিশু ও কিশোরী পাচারের শিকার হয়ে যৌনপল্লিতে পৌঁছেছে এবং যৌনকর্মে বাধ্য হচ্ছে। অন্যদের অনেকে যৌনপল্লির নারী কর্মীদের সন্তান; তাদের ১২ বছর বয়স থেকে যৌনকর্মে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সংস্থাটির উপনির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারী জানান, পাচারের শিকার শিশু-কিশোরীদের উদ্ধারে গিয়ে তাঁরা নানা বাধার মুখে পড়ছেন। উদ্ধারকালে সংস্থাটির অন্তত চার সদস্যকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
শ্যামল প্রকাশ অধিকারী বলেন, এসব পল্লিতে জন্ম নেওয়া শিশু-কিশোরী ও পাচারের শিকার অপ্রাপ্তবয়স্কদের নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়ানো হচ্ছে এবং যৌনকর্মে বাধ্য করা হচ্ছে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনজীবীরা কোনো নিয়ম মানছেন না।
সভায় প্রকল্প ব্যবস্থাপক প্রশান্ত সাহা, সমকালের ব্যুরোপ্রধান হাসানুজ্জামান, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শ্রাবণ হাসান, সিটিজেন জার্নালের প্রতিনিধি রেজাউল করিম বিপুলসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অসংগতি পেলে নতুন সার ডিলার নিয়োগ বাতিল করা হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রোকন উদ্দিন বাবুল। তিনি বলেন, ‘সার ও ডিলার নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছে। নতুন নিয়োগ পাওয়া ডিলারদের বিষয়ে তদন্ত করছেন গোয়েন্দারা। তদন্তে কোনো অসংগতি পেলে তা বাতিল করে নতুন ডিলার নিয়োগ করা
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
২০ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে সাকাওয়াত হোসেন (২৭) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা সেতুর পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তবে অটোরিকশাটি খুঁজে পাওয়া যায়নি।
২১ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ির দ্বিতীয় শ্রেণির ছাত্র সাহরিয়ার শায়ন। প্রতিদিনের মতো স্কুল ছুটি শেষে খেলছিল বন্ধুদের সঙ্গে। বাড়ি ফেরার স্কুলবাসটি পার্কিং থেকে বের হতে দেখেই দৌড়ে ছুটে যায় বাসের কাছে। কিন্তু বাসটি ঘুরতেই পা আটকে চাপায় পড়ে সে বাসের নিচে। পেছ
২৪ মিনিট আগে