
টাঙ্গাইলের একটি যৌনপল্লিতে আগুন লেগে ১২টি থাকার ঘরসহ কয়েকটি দোকানপাট পুড়ে গেছে। আজ শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

ফরিদপুরের দুটি যৌনপল্লির শিশুদের জন্মনিবন্ধন জটিলতা নিয়ে সংবাদ প্রকাশের পর নিবন্ধনের কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা।

জন্মনিবন্ধনের ডিজিটাল ব্যবস্থায় বাবার পরিচয় দেওয়ার বাধ্যবাধকতা থাকায় বিপাকে পড়েছে ফরিদপুরের যৌনপল্লির শিশুরা। অনেকেরই জন্মনিবন্ধন সনদ না থাকায় বিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। ফলে আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তারা।

চাকরির প্রলোভন দেখিয়ে ঝিনাইদহ থেকে এক তরুণীকে যৌনপল্লিতে বিক্রি করে দেয় তারই পরিচিত এক যুবক। জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে সহায়তা চাওয়ার পর তিন মাস পর ময়মনসিংহ শহরের একটি যৌনপল্লি থেকে উদ্ধার হয়েছেন সেই...