
বাউলদের নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোস্তাফিজুর রহমান নামের এক ওলামা দলের নেতা।
আজ বৃহস্পতিবার মোস্তাফিজুর রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে দলের মহাসচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
মোস্তাফিজুর রহমান ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক। গত বছরের জুলাই আন্দোলনের পর ওলামা দলের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া তিনি নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

ফেসবুক পোস্টে মোস্তাফিজুর রহমান লেখেন, ‘সম্প্রতি ভণ্ড বাউল আবুল সরকার কর্তৃক মহান আল্লাহু তাআলা সম্পর্কে চরম অবমাননাকর বক্তব্য দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহকে নিয়ে কটূক্তির নিন্দা ও প্রতিবাদ না জানিয়ে উক্ত ব্যক্তির পক্ষে অযৌক্তিক সাফাই গেয়ে আল্লাহর বান্দাদের হতাশ ও ব্যথিত করেছেন। ডানপন্থী জাতীয়তাবাদী আদর্শের একটি দলের মহাসচিবের এমন অবস্থান মোটেও কাম্য নয়, বরং তা দলের ধর্মীয় ও আদর্শিক ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
এই অবস্থানের প্রতিবাদস্বরূপ আমি, মুফতি মুস্তাফিজুর রহমান, ফরিদপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’
বিষয়টি নিশ্চিত করে মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যে মহান আল্লাহুকে নিয়ে কটূক্তি তাঁর পক্ষ নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য শুনেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আল্লাহ ও ইসলাম নিয়ে মন্তব্য সেহেতু কোনো কিছু লিখিত দেওয়ারও প্রয়োজন মনে করি না, সবকিছুর ঊর্ধ্বে মহান আল্লাহ।’
এ বিষয়ে জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য সময়োপযোগী বলে মনে করেন এবং মোস্তাফিজুর রহমানের সিদ্ধান্তের বিষয়ে কিছুই জানেন না বলে উল্লেখ করেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, ‘মোস্তাফিজুর রহমান দলীয় শৃঙ্খলা-বহির্ভূত অনেক কাজে লিপ্ত ছিলেন, তাঁকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। এ ছাড়া মহাসচিবকে নিয়ে যে মন্তব্য করেছেন তাঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কৌশলে জমির চৌহদ্দি (সীমানা) পরিবর্তন করে সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে মিলন কান্তি দাশের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে সীমানা বাড়িয়ে উচ্ছেদের উদ্দেশ্যে আদালতে মামলা করেন তিনি। মামলায় মিলন হেরে যান।
১ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থান
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে
৪ ঘণ্টা আগে