টিকটকের মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে ফরিদপুরের নিষিদ্ধ পল্লিতে বিক্রির দায়ে আদল কাজী (৬০) নামের এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার বেলা ২টার দিকে ফরিদপুর মানব পাচার ও অভিবাসন চোরাচালান দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এ ছাড়া পরিচয় শনাক্ত না হওয়ায় মূল অভিযুক্ত সুমন ওরফে রাসেল (৪০) নামের এক ব্যক্তিকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তি ফরিদপুর জেলা সদরের পূর্বগঙ্গাবর্দী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় সুমন ওরফে রাসেলের নাম-ঠিকানা সঠিক না পাওয়ায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা থেকে বাদ দেওয়া হয়। আদল কাজীর বিরুদ্ধেই আদালতে শুনানি চলে। এই শুনানিতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে বিচারক এই রায় দেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
আদালত সূত্রে জানা যায়, মানব পাচার ও অভিবাসন চোরাচালান দমন আইনের ১০ ধারায় ওই ব্যক্তিকে পাঁচ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং একই আইনের ১১ ধারায় সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় সাজা তাঁকে একসঙ্গে ভোগ করতে হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
৩৫ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১ ঘণ্টা আগে