
কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৈরী হচ্ছে আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। একই সঙ্গে সারা দেশে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্তত তিনটি বিভাগের কোথাও কোথাও ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আজ সোমবার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে। এই বজ্রমেঘ তৈরি অব্যাহতও থাকতে পারে। এর প্রভাবে আগামী ১৩ মে (বুধবার) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় (১৬ মে শনিবার) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে। এর কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, বজ্রমেঘের কারণে গতকাল রোববার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। কাল মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টি বাড়তে থাকবে। এর ময়মনসিংহ, সিলেট এমনকি ঢাকা বিভাগেও বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টি হতে পারে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলে।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সম্পর্কে ধারণা পাওয়া যাবে আরও ২৪ ঘণ্টা পর, অর্থাৎ আগামীকাল। এরপরই বোঝা যাবে লঘুচাপটি শক্তিশালী হবে কিনা, কিংবা শক্তিশালী হলে উপকূলের কোথায় আঘাত হানবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের সীমান্তসংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
১৩ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে এল নিনো। জলবায়ুজনিত এই ঘটনা এবার এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যাকে বিজ্ঞানীরা বলছেন ‘সুপার এল নিনো’। ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার গতিপ্রকৃতিতে আমূল পরিবর্তন ঘটতে পারে। গরমের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি বন্যা, খরা, ঝড়-বৃষ্টির প্রবণতা যেতে পারে বেড়ে।
১৫ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু ঢাকা নয়, সারা দেশেই বৃষ্টির মাত্রা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বিস্তার ঘটায় দেশে বৃষ্টির পরিমাণ বাড়ছে। আগামী কয়েক দিনের মধ্যে মৌসুমি বায়ুর বিস্তার আরও ঘটবে।
১ দিন আগে