Ajker Patrika

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের সাজা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের সাজা
৪৬৭ বস্তা সারের হিসেবে গড়মিল ও বিক্রির রসিদ দেখাতে না পারায় ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে এক সার ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম তৌহিদুল ইসলাম। তিনি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম সার বিক্রির রসিদ দেখাতে পারেননি। পাশাপাশি ৪৬৭ বস্তা সারের হিসেবেও গড়মিল ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম বলেন, ‘তৌহিদুল ইসলাম সার বিক্রির রসিদ দেখাতে না পারায় এবং ৪৬৭ বস্তা সারের হিসেবে গড়মিল থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমানসহ থানা-পুলিশের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত