
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. ফজলু (২৮), মো. সাইফুল (৩০) ও নুর আফসার (৪৪)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লতব্দী ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিং করে জলাশয় ভরাট করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে ড্রেজিং ও জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকটি স্থানীয় থানা-পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন বলেন, পরিবেশ রক্ষায় ও অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জমি বা জলাশয় ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের...
৪৪ মিনিট আগে
এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
১ ঘণ্টা আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
১ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
১ ঘণ্টা আগে