
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছয় বছর বয়সী এক শিশুকে চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনার পর পুলিশ পরিদর্শনে গেলে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত আব্দুর রাজ্জাক শিশুটিকে চকলেট ও বিস্কুট দেওয়ার কথা বলে কৌশলে বাড়ির পাশের একটি টয়লেটে নিয়ে যান। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত আব্দুর রাজ্জাক দৌড়ে পালিয়ে যান। পরে শিশুটির কাছ থেকে ঘটনার বিবরণ জানার পর তাঁর মা গতকাল সোমবার গফরগাঁও থানায় মামলা করেন।
এদিকে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আব্দুর রাজ্জাককে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তাঁর একটি মিনি তেলের পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলের পাম্পে ট্যাংকলরি থেকে তেল আনলোড করা হচ্ছিল। পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
৩৫ মিনিট আগে
আজ সকাল ৬টায় উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে অস্ত্রধারী কয়েকজন অবস্থান করছেন জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, শটগানের ৯ রাউন্ড লাল রঙের কার্তুজ, একটি হেলমেট, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট,
৩৮ মিনিট আগে
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে মামলা নিতে অস্বীকৃতি জানানোয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।
৪১ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে জলাশয় ভরাটের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে