
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার বিকেলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়/স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন ও পরিচালনার মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি, যানবাহন, মোটরসাইকেল, এলোমেলোভাবে/বিচ্ছিন্নভাবে চলাচলকারী যেকোনো ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে। শহর এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির দুটি পিকআপ ভ্যানে টহল অব্যাহত রাখা হয়েছে।

মাহমুদুর রহমান মান্না বলেন, সম্প্রতি একটি বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। সেখানে একজন মা বলেছেন, তিনি ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। এত বড় অভ্যুত্থানের পর এ ধরনের পরিস্থিতি হওয়ার কথা ছিল কি না—এ প্রশ্নও তোলেন তিনি।
৩ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে তিন দফায় ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি)
২৩ মিনিট আগে
গাজীপুর মহানগরীর পুবাইল গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে পুবাইল থানাধীন মেঘডুবি কালি ফ্যাক্টরির কাছে গাজীপুর-গাউছিয়া বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় ৮ জন এবং ও আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়ীতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা...
১ ঘণ্টা আগে