Ajker Patrika

কেরানীগঞ্জে পাঁচ স্থানে বোমা-ককটেল বিস্ফোরণ, আটক ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে পাঁচ স্থানে বোমা-ককটেল বিস্ফোরণ, আটক ৩
কালীগঞ্জ গার্মেন্টস পল্লিতে বোমা বিস্ফোরণের দৃশ্য। ছবি: সিসিটিভির ফুটেজ থেকে সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে এক রাতেই পাঁচটি স্থানে বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৭ নভেম্বর) রাত ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার রোহিতপুর, জিনজিরা ও দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা ও বিএনপির নেতা-কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টা ২০ মিনিটের দিকে রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি মোড়ে দুটি বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এ সময় সন্দেহজনক আচরণের অভিযোগে মুকসেদ (৪০) নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বিএনপির নেতা-কর্মীরা।

এর কিছুক্ষণ পর জিনজিরা জনি টাওয়ার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর কদমতলী এলাকায় দুটি, কাদির ব্যাপারী হলের সামনে একাধিক এবং কালিগঞ্জের আলম টাওয়ারের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনায় বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে মোট তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় জনতা ও বিএনপির নেতা-কর্মীরা।

বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত