Ajker Patrika

বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০: ৫১
বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্বের জেরে এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডে আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ার হোসেন (৩০)। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে। তিনি মিরপুরে একটি বুটিকস কারখানায় কাজ করতেন।

হাসপাতালে নিহতের প্রতিবেশী মো. সাকিব হোসেন জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ওই বাসায় তাঁরা ভাড়া থাকেন। রাতে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে আরেক ভাড়াটিয়া আরিফ হোসেনের সঙ্গে আনোয়ারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের পিঠের বাম পাশে আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, নিহতের পিঠের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানা-পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত