Ajker Patrika

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১১১ জন, ওয়ারী বিভাগে ৭৯ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, গুলশান বিভাগে ৩০ জন, রমনা বিভাগে ১৭ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

অভিযানকালে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ,১টি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ,১টি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল ও ৯৬ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত