ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) পাভেল রহমান (৫৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাভেল রহমান ওয়ারী নারিন্দা রোড এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম গোলাপ রহমান। পাভেলের হাজতি নম্বর-৭০৬৪ / ২৪।
কারা সূত্রে জানা গেছে, হঠাৎই বুকে ব্যথা শুরু হলে পাভেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি রাজধানীর সূত্রাপুর, ওয়ারী, বংশাল ও গেন্ডারিয়া থানার মানি লন্ডারিং মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারারক্ষীরা ওই বন্দীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সিরাজগঞ্জের কামারখন্দে ফজলে রাব্বি (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিয়ে না হওয়া ও মাদকাসক্তি থেকে তিনি হতাশায় ভুগছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দম্পতির বাড়ি উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মঠখোলা কাগারচর গ্রামে।
১৪ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়ে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ১৭ আগস্ট রাতে মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেড কারখানায়।
১৬ মিনিট আগে
ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রদেব সূত্রধরের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই শিক্ষককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ বুধবার শুভ্রদেবকে ওএসডি করে নাটোরের আব্দুল পুর সরকারি কলেজে সংযুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।
১৯ মিনিট আগে