রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই, ডাকাতি ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার দিনব্যাপী পরিচালিত এক বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাসী, দস্যুতা, ছিনতাই ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৩৭ জন রয়েছেন।
অন্যদিকে, পৃথক অভিযানে চুরি, জালিয়াতি ও মাদক মামলার আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি ও ইমারত শ্রমিক লীগ নেতা আবুল কালাম আজাদ ওরফে সেলিম আজাদও রয়েছেন।
পুলিশ জানায়, গত রোববার মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, পুরান ঢাকার বংশাল থানা পুলিশ নবাবপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে তাঁদের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ছাড়া উত্তরা পশ্চিম থানা পুলিশ আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে পরিচালিত ওই অভিযানের পর তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ময়মনসিংহের ধোবাউড়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আলোচিত ও চাঞ্চল্যকর এ ঘটনার মাত্র ৯ দিনের মাথায় আজ মঙ্গলবার অভিযোগপত্র জমা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জুন বিকেলে নিজ বাড়ির পাশ থেকে...
৪ মিনিট আগে
সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে (২৫) হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় বাদাঘাট বাজার থেকে ওই যুবককে হেফাজতে নিয়েছে তাহিরপুর থানা-পুলিশ। অভিযুক্ত যুবকের বাড়ি বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে।
১০ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার মো. রাহাত মাহমুদ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হেমায়েত জাহানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার...
১৩ মিনিট আগে
ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থী আকর্ষণে দক্ষিণ আফ্রিকা থেকে একজোড়া করে কমন ইল্যান্ড ও ওয়াইল্ডবিস্ট আনা হয়েছে। তৃণভোজী প্রাণীগুলো যথাক্রমে কিছুটা হরিণ ও বাইসনের মতো দেখতে। আজ মঙ্গলবার চিড়িয়াখানায় আয়োজিত এক অনুষ্ঠানে...
৩৬ মিনিট আগে