
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হেমায়েত জাহানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. রাহাত মাহমুদকে তাঁর বর্তমান কর্মস্থলের দায়িত্বের পাশাপাশি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশ জারির সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে রাহাত মাহমুদ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যক্রম, তথ্য প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
এ ব্যাপারে ড. রাহাত মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও তথ্যসমৃদ্ধ করতে কাজ করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড দেশ-বিদেশে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারে গুরুত্ব দেওয়া হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
৯ মিনিট আগে
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১ ঘণ্টা আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে