রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর (বিশেষ দায়রা জজ) বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামি হলেন মো. জাহাঙ্গীর আলম ওরফে আল ইসলাম কাইত। রায়ে আসামি জাহাঙ্গীর আলমের মা সুফিয়া বেগম ও তাঁর বোন মনোয়ারা বেগমকে খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় জাহাঙ্গীর আলম ওরফে আল ইসলাম কাইত উপস্থিত ছিলেন। তাঁকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রায়ে আদালত বলেছেন, মৃত্যু না হওয়া পর্যন্ত আসামি জাহাঙ্গীর আলমকে কারাগারে থাকতে হবে। তবে আসামি ইচ্ছা করলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
১০ বছর আগে ২০১৪ সালের ১২ জুন কামরাঙ্গীরচর থানাধীন চাঁদ মসজিদ-সংলগ্ন স্বপনের বাড়িতে রুমা আক্তার নামের গৃহবধূকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকেই কারণে-অকারণে রুমা আক্তারের স্বামীর বাড়ির লোকজন নির্যাতন করত। ঘটনার রাতে খাওয়া-দাওয়াকে কেন্দ্র করে শাশুড়ির সঙ্গে রুমার ঝগড়া হয়। স্বামী বাড়িতে আসার পর শাশুড়ি বিষয়টি জানালে স্বামী তাঁকে মারধর করেন। কয়েক দফা মারধরের পরে রুমা জখম হন। একপর্যায়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তির মা সুফিয়া খাতুন কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা করেন।
২০১৪ সালের ১৬ নভেম্বর একই থানার এসআই চিত্ত রঞ্জন রায় তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ১৫ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছিল। সেই কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম দিয়ে বাগিয়ে নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটসম্যান শাহিন আলম। এখন সেই প্রতিষ্ঠান লাপাত্তা।
২ ঘণ্টা আগে
পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে লিখে যাচ্ছেন খাতায়। তাঁদের পাশে বসে লিখছেন আরেক শিক্ষার্থী কলি রানী। তাঁকে দেওয়া হয়েছে ছোট বেঞ্চ। আর সেখানে বসেই মনোযোগসহকারে পা দিয়ে উত্তর লিখে যাচ্ছেন তিনি।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।
৩ ঘণ্টা আগে
আড়াই বছর ধরে থমকে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প। গত ১১ মাস বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রকল্পটির সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে টাকা থাকা সত্ত্বেও সারা দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে