
রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বেকারি দোকানের কর্মচারী ছিলেন।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশালের নাজিরাবাজার চৌরাস্তায় কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী জিসান জানান, সকালে বাইসাইকেলে নাজিরাবাজারের কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ বাইসাইকেল নিয়ে পানিতে পড়ে যান। পরে আরও কয়েকজনের সহায়তায় তাঁকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে এনে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।
জিসান আরও জানান, ওই সড়কে বৈদ্যুতিক খুঁটি রয়েছে। বৃষ্টির পানি জমে যাওয়ায় ওই খুঁটির কিছু অংশ ডুবে ছিল। ধারণা করা হচ্ছে, সেটার পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হন আমিন।
মৃত আমিনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম মো. বাদশা মিয়া। বর্তমানে হাজারীবাগের বিজিবি ১ নম্বর গেট এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নাজিরাবাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে পড়েছিল বলে জানিয়েছেন পথচারীরা।
মো. ফারুক আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

চার বছর ধরে পাওনা টাকা ফেরত না পেয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন আল আমিন নামের এক পাওনাদার। পাওনা টাকা আদায়ের দাবিতে দেনাদারের বাড়ির সামনে ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে প্রতীকী অনশনে বসেছেন তিনি।
২ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৯টি বালুবাহী নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. নাজমুল মিয়া (২৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
বগুড়ার শেরপুরে ডিগ্রি ও চিকিৎসা সনদ ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে সুনীল কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর চেম্বার থেকে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধসহ অস্ত্রোপচারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
২০ মিনিট আগে
মানিকগঞ্জ সদরে সরকারি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
২৫ মিনিট আগে