
নওগাঁর মান্দা উপজেলার পার-কালিকাপুর মাস্টারপাড়া গ্রামে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার প্লাগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সফিজ উদ্দিন মোল্লা (৪৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুরের দুই উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় মেলান্দহের কোনা মালঞ্চ এবং দেওয়ানগঞ্জ উপজেলা সদরে এসব ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিসিবির পণ্য সংরক্ষণের গুদামের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতা মুহাম্মদ ফজলু রহমানের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজারে এ ঘটনা ঘটে।

মাগুরার শ্রীপুরে ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামের এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।