
মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ হত্যার ঘটনায় একাধিকবার কংক্রিটের বোল্ডার ছুড়ে মারা মো. রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটে নৃশংসভাবে হত্যার ঘটনা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে জানতে পারে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মাহমুদুল হাসান মহিনকে ও পাশের একটি স্থান থেকে তারেক রহমান রবিন নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পরে আরও সাতজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপি কমিশনার বলেন, একাধিকবার কংক্রিটের বোল্ডার ছুড়ে মারা ব্যক্তিকে প্রথমে চিহ্নিত করতে পারেনি পুলিশ। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার পটুয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মো. রিজওয়ান উদ্দিন অভি। তিনি ধর্মান্তরিত হয়েছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত নয়জন গ্রেপ্তার রয়েছে।

চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
৫ মিনিট আগে
সাময়িক বরখাস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বিদ্যালয়ে কাজ করা এবং মঙ্গলবারও হাজিরা খাতায় সই করার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অনুমতিতেই আমি বিদ্যালয়ে আসছি। আপনারা তাঁদের কাছ থেকেই বিস্তারিত জেনে নিন।’
১৪ মিনিট আগে
বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রামের কাশতা এলাকার একটি পাটখেতে স্থানীয় বাসিন্দারা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সিংগাইর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
মঙ্গলবার রাতে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।
১ ঘণ্টা আগে