
পুরান ঢাকার সিদ্দিকবাজারে মুদিদোকানি আব্দুল কুদ্দুসকে হত্যার দায়ে এক ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী এ মামলার রায় দেন...

কারা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসা কর্মকর্তা-কর্মচারীরাও চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি সম্পূর্ণ নতুন ট্রলারটি কুমিল্লার মুরাদনগর নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি নদীর মধ্যে স্থির হয়ে পড়ে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, বংশাল এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে সবচেয়ে বেশি ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।