
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের পর এবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নাশকতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন।
আজ রোববার বিকেলে এক বেতারবার্তায় তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির দুজন উপপুলিশ কমিশনার। ওই বার্তায় সব পুলিশ কর্মকর্তাকে নিরাপত্তাজনিত সতর্কতা অবলম্বন ও তৎপর থাকতে নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাত আলী আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পুলিশ সদস্যদের ওপর আক্রমণ হলে, হামলা হলে, বাসে আগুন দিলে আমি এই নির্দেশনা আইনগতভাবে দিতে পারি।’
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার।
এই রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ, গ্রুপ ও ভুয়া অ্যাকাউন্ট থেকে দলটির সমর্থকেরা ছড়াচ্ছে গুজব, উসকানি ও সংঘবদ্ধ হওয়ার বার্তা।
এরই মধ্যে দেশের কয়েক জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। গত শুক্রবার মধ্যরাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত পিরোজপুর, কিশোরগঞ্জ, ফরিদপুরসহ অন্তত চার জেলায় বিক্ষোভ কর্মসূচি করে আওয়ামী লীগ। এসব জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভ, কিশোরগঞ্জে জিয়া পরিষদ ও ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কর্মসূচি চলাকালে রাজধানীর হাতিরঝিল, মিরপুর, আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। আগামীকাল রায় ঘোষণার দিন সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ডেকেছে কার্যক্রম নিষিদ্ধ দলটি; যা নিয়ে আতঙ্কে আছে সাধারণ মানুষ।
অবশ্য ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেছেন, ‘আমরা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছি। কেউ নাশকতা করতে এলে তাদের ছাড় দেওয়া হবে না।’
১১ নভেম্বর সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিনগান (এসএমজি) থেকে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। নিজস্ব বেতারবার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেছিলেন—শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।
সিএমপি কমিশনারের ওই নির্দেশনার পরদিন উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

পিরোজপুরের নেছারাবাদে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলামসহ কয়েকজন ছাত্রদল নেতা।
১২ মিনিট আগে
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৬ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব...
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরার একটি বাজারে ‘মব’ সৃষ্টি করে নাসির মিয়া (২২) নামে এক যুবক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উসমান মিয়ার ছেলে...
১ ঘণ্টা আগে