
বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ও তাঁর পরিবারের চার সদস্যের ১৩৮ কাঠা জমি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এই নির্দেশ দেন।
পরিবারের অন্য সদস্যরা হলেন বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, ভাই শেখ শাহরিয়ার পান্না, ছেলে শেখ সাবিদ হাই অনিক ও মেয়ে শেখ রাফা হাই।
আবদুল হাইসহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ১৩৮ কাঠা জমি ক্রোকের নির্দেশনা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। ওই আবেদন শুনানি শেষে আদালত ক্রোকের নির্দেশ দেন।
দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, বাচ্চু ও তাঁর পরিবারের সদস্যদের নামে ১৩৮ কাঠা জমি রয়েছে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায়। ওই জমির মূল্য ২৭৬ কোটি টাকা প্রায়।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, আবদুল হাই বাচ্চু এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির বেশ কিছু মামলা রয়েছে। ওই মামলা থাকা অবস্থায় তাঁদের নামীয় বসুন্ধরা আবাসিক এলাকার জমি সম্প্রতি বিক্রির চেষ্টা করছেন বলে জানা গেছে। ওই সম্পত্তি যাতে বিক্রি করতে না পারেন, সে কারণে ক্রোক করা দরকার।
আদালত আদেশের কপি জেলা প্রশাসক ও ঢাকা জেলা রেজিস্টারকে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তাঁদের বলা হয়েছে।
জানা গেছে, আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে গত ১২ জুন একসঙ্গে ৫৯টি মামলার অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন। এরপরে আরও কয়েকটি মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
২৫ মিনিট আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
২ ঘণ্টা আগে