
গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে (পদত্যাগের) দলের মধ্যে আলোচনা হয়েছে। দু-এক দিনের মধ্যে তিনি পদত্যাগপত্র দেবেন।
গণঅধিকার পরিষদ ছেড়ে রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে রাশেদ খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আবু হানিফ বলেন, রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ ও উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে গণমাধ্যমকে দলটির সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খান গণঅধিকারের সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন। নির্বাচনে জয়লাভের জন্য ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাশেদ খান বিএনপির প্রাথমিক সদস্যপদ নেবেন বলেও উল্লেখ করেছেন নুর। তিনি বলেছেন, কৌশলের জন্য দল থেকে তাঁকে এই অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে, গত বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। নুরুল হক মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৩ ও রাশেদ খান পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে।

ছয় নবজাতকের মৃত্যুর দায়ে রাজধানীর বেসরকারি হাসপাতাল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
৭ ঘণ্টা আগে
ট্যাক্স-নির্ভর বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের এম এ জি ওসমানী গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে
প্রস্তাবিত বাজেটটি উচ্চ ও বাস্তবতাবিবর্জিত। এই বাজেটের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় করা হবে এবং আয়ের উৎস হিসেবে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেটি আসলে বাস্তবতাবিবর্জিত। কারণ, এই পরিমাণ রাজস্ব আদায় করা এই সরকার, প্রশাসন ও করকাঠামোর পক্ষে সম্ভব নয়...
৮ ঘণ্টা আগে
দলীয় কর্মীদের লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম বাজেট হলেও এই বাজেটে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে...
৯ ঘণ্টা আগে