
বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের কমার্শিয়াল ব্যাংকটিতে চীফ ফিন্যান্সিয়াল অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বেসিক ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে জিল ওয়্যারস লিমিটেডের চেয়ারম্যান মো. জহির উদ্দিন তারিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসিম মো. আল আমিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।