‘ফারদিনের আত্মহত্যা’র প্রমাণ জানতে ডিবিতে গিয়েছিলেন বুয়েটের ৩১ শিক্ষার্থী

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গতকাল দাবি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন। তবে ডিবির এই দাবি মানতে নারাজ ফারদিনের পরিবার ও সহপাঠীরা। সে জন্য ডিবির আহ্বানে ফারদিনের আত্মহত্যার ‘তথ্য-প্রমাণ’ জানতে মিন্টো রোডে সংস্থাটির কার্যালয়ে গিয়েছিলেন বুয়েটের ৩১ জন শিক্ষার্থী।
তাঁরা বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তাঁরা প্রায় দুই ঘণ্টার বেশি অবস্থান করে বেলা পৌনে ২টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হন।
নাম প্রকাশ না করে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ডিবি কার্যালয়ে ফারদিনের আত্মহত্যার বেশ কিছু তথ্য পেয়েছি। তবে আমরা এখনো নিশ্চিত না। নিজেদের মধ্যে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব।’
এর আগে বুয়েট শিক্ষার্থীরা আজ সকাল ১০টায় তাঁদের পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ আপাতত স্থগিত করেন।
গতকাল ডিএমপির ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে বলেন, বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ তারাব বিশ্বরোডের সুলতানা কামাল ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
হারুন অর রশীদ বলেন, ‘ফারদিন ঘটনার দিন রাত ৯টার পরে বান্ধবী বুশরাকে রামপুরায় নামিয়ে দিয়ে এরপর তিনি কেরানীগঞ্জে যান। সেখানে থেকে আবার পুরান ঢাকার জনসন রোডে আসেন। সেখান থেকে গুলিস্তান, এরপর যাত্রাবাড়ী চৌরাস্তা। সেখান থেকে লেগুনায় উঠে তারাব বিশ্বরোডে চলে যান। সুলতানা কামাল ব্রিজের ওপর নেমে তিনি হেঁটে আসেন। সেখান থেকে রাত ২টা ৩৪ মিনিট ২৩ সেকেন্ডে ঝাঁপ দেন, যা ব্রিজের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।’
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:
- ফারদিন আত্মহত্যা করেছেন—এই দাবির পেছনে ডিবি কোনো সলিড তথ্য দেখায়নি: সহপাঠীরা
- ফারদিন হত্যার রহস্য উদ্ঘাটনে সময় লাগবে: ডিবি
- ফারদিনের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে যা বললেন বুশরার মা
- তিন কারণে বুশরাকে আসামি করেছেন ফারদিনের বাবা
- বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর
- এজাহারে যা বলেছেন ফারদিনের বাবা
- বুয়েটছাত্র ফারদিন হত্যা: বান্ধবীকে আসামি করে মামলা
- ফারদিনের নিখোঁজ ও মৃত্যুতে বুশরার ইন্ধন রয়েছে, অভিযোগ বাবার
- বুয়েটের ছাত্র ফারদিনের মাথা ও বুকে অসংখ্য আঘাতের চিহ্ন: চিকিৎসক
- ফারদিনের শেষ কথা ‘ফোনে বন্ধুর সঙ্গে, সন্দেহজনক কিছু নেই’
- বুয়েটছাত্র ফারদিন হত্যা: চনপাড়া বস্তিতে ঘুরপাক খাচ্ছে মামলার তদন্ত
- ফারদিন হত্যার পেছনে ‘রায়হান গ্যাং’, বলছেন র্যাব কর্মকর্তারা
- বুয়েটের ছাত্র ফারদিন হত্যা: বান্ধবী বুশরা গ্রেপ্তার
- ফারদিনের সর্বশেষ অবস্থান ছিল গাজীপুরে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফারদিন হত্যায় সরাসরি অংশ নেয় ১০ জন: র্যাব
- ফারদিন হত্যা: আলোচনায় স্থানীয় ইউপি মেম্বার ও দুই নারী

ফারদিন হত্যা: লেগুনার চালক ও হেলপার নজরদারিতে
ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বুয়েটছাত্র ফারদিন: ডিবি প্রধান







