
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় চাঞ্চল্যকর অগ্রগতি পেয়েছে র্যাব। শীর্ষ মাদক ব্যবসায়ী রায়হান গ্যাং ফারদিন হত্যার নেপথ্যে কাজ করেছে। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে বলে র্যাবের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে বলেও জানান তারা। আজ সোমবার রাত সাড়ে নয়টার দিকে ফারদিন হত্যার চাঞ্চল্যকর সব তথ্য জানতে পারে বাহিনীটি।
সূত্র জানিয়েছে, আলোচিত এই হত্যার ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজন নজরদারিতে রয়েছে। যারা বুয়েট শিক্ষার্থী ফারদিনকে পিটিয়ে হত্যা করেছে।
নারী ঘঠিত কিংবা মাদকের কোনো সম্পৃক্ত পাওয়া গেছে কি—না জানতে চাইলে র্যাবের এক কর্মকর্তা বলেন, ‘ফারদিনের সঙ্গে আমরা মেয়ে ঘটিত বা মাদকের কোনো সম্পৃক্ততা পাইনি। তাকে ফিটিং এবং অস্ত্রের ভয় দেখিয়ে চনপাড়া বস্তিতে নিয়ে যাওয়া হয়।’
চনপাড়া কীভাবে গেল জানতে চাইলে র্যাব কর্মকর্তা বলেন, ‘চনপাড়া বস্তি থেকে ফারদিনের বাসা তিন কিলোমিটার দুরে। আর ফারদিন বস্তির ভেতরে যাইনি। ধারণা করছি, মেইন রোড থেকেই তাকে ফিটিং দিয়ে ভেতরে নেওয়া হয়েছে। এরপর পিটিয়ে মারা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত সিটি শাহীনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

মাদারীপুরের শিবচরে পানিভর্তি বালতিতে পড়ে সাইমা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
২ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে সাড়ে ৪ কিলোমিটার ভেতরে কাস্টমস এলাকায় এ অভিযান চালানো হয়।
৭ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গতকাল সোমবার (৫ অক্টোবর) রাতে বাউনিয়াবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগে
এসআই জানান, আহত কিশোরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৪ মিনিট আগে