
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের (২৪) নিহতের ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে রাজধানীর রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মামলাটি নথিভুক্ত হয়েছে। বুয়েট শিক্ষার্থী ফারদিনের বাবা বুশরাসহ অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ৪ নভেম্বর বেলা ৩টার দিকে ফারদিন নূর ডেমরার কোনাপাড়া এলাকার বাসা থেকে বুয়েটের উদ্দেশে বের হন। পরদিন ৫ নভেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় অংশ নিয়ে বাসায় ফিরে মায়ের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল তাঁর। পরবর্তী সময়ে তাঁরা (মা-বাবা) জানতে পারেন, ফারদিন নূর পরীক্ষায় অংশ নেননি এবং তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুয়েটের শিক্ষক ও ফারদিনের সহপাঠীরা তাঁর মুঠোফোনে চেষ্টা করেও তাঁকে পাচ্ছেন না, তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে ৫ নভেম্বর বিকেল ৫টার দিকে তাঁরাও (মা-বাবা) মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি তাঁরা। এরপর কাজী নূর উদ্দিন রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এজাহারে লেখা আছে, ফারদিন নূরের বাবা কাজী নূর উদ্দিনের করা জিডির পরিপ্রেক্ষিতে রামপুরা থানার পুলিশের জেরার মুখে আমাতুল্লাহ বুশরা (ফারদিনের বান্ধবী) জানান, ফারদিন ৪ নভেম্বর বাসা থেকে বের হওয়ার পর ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত তাঁর সঙ্গে সময় কাটিয়েছেন। প্রথমে তাঁরা দুজন সিটি কলেজ এলাকায় মিলিত হন এবং পরে নীলক্ষেত–ধানমন্ডি এলাকা ঘুরে বেড়ান। বিকেল পাঁচটার দিকে ‘ইয়াম চা ডিস্ট্রিবিউশন’ নামের একটি রেস্টুরেন্টে খাবার খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়ান। রাত ১০টার দিকে আমাতুল্লাহ বুশরার সঙ্গে রিকশায় করে রামপুরা টিভি স্টেশন এলাকায় আসেন ফারদিন।
তিন দিন খোঁজাখুঁজির পর গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি (কাজী নূর উদ্দিন) জানতে পারেন, তাঁর ছেলের লাশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। খবর পেয়ে তাঁরা গিয়ে ছেলে ফারদিনের লাশ শনাক্ত করেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ধারণা করা হচ্ছে, ফারদিন নূরকে ৪ নভেম্বর রাত ১০টার পর থেকে ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেকোনো সময়ে রামপুরা এলাকা বা অন্য কোথাও হত্যাকারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাঁর ছেলের নিখোঁজ হওয়া ও মৃত্যুতে আমাতুল্লাহ বুশরার ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ অবস্থায় তাঁর ছেলের হত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে এজাহার দাখিল করেন তিনি।
এই সম্পর্কিত আরও পড়ুন:

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৫ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬