
বুয়েটছাত্র ফারদিন নূর পরশ তারাব বিশ্বরোডের সুলতানা কামাল ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার সন্ধ্যায় ঢাকার মিন্টো রোডের ডিএমপির ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
হারুন অর রশীদ বলেন, ‘ফারদিন ঘটনার দিন রাত নয়টার পরে বান্ধবী বুশরাকে রামপুরায় নামিয়ে দিয়ে এরপর তিনি কেরানীগঞ্জে যান । সেখানে থেকে আবার পুরান ঢাকার জনসন রোড আসেন। সেখান থেকে গুলিস্তান, এরপর যাত্রাবাড়ী চৌরাস্তা। সেখান থেকে লেগুনায় উঠে তারাব বিশ্বরোডে চলে যান। সুলতানা কামাল ব্রিজের ওপর নেমে তিনি হেঁটে আসেন। সেখান থেকে রাত ২টা ৩৪ মিনিট ২৩ সেকেন্ডে ঝাঁপ দেন, যা ব্রিজের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।’

কেন আত্মহত্যা করলেন ফারদিন
ডিবি পুলিশ আত্মহত্যার বিষয়ে প্রাথমিক ৯টি কারণ ও যৌক্তিকতার কথা উল্লেখ করেছেন। হারুন অর রশীদ বলেন, ‘ফারদিন নূর পরশ অন্তর্মুখী ছিলেন। সবার সঙ্গে সবকিছু শেয়ার করতেন না।’
বুয়েটে তাঁর রেজাল্ট ক্রমাগত খারাপ হচ্ছিল বলে উল্লেখ করে ডিবি প্রধান বলেন, ‘ফারদিনের রেজাল্ট খারাপ হচ্ছিল, প্রথম সেমিস্টারে তাঁর সিজিপিএ ৩.১৫ ছিল। সর্বশেষ তাঁর রেজাল্ট ছিল ২.৬৭ পয়েন্ট। যেটা তাঁর পরিবার ও আত্মীয়স্বজন জানতেন না। এটা নিয়ে তাঁর মন খারাপ ছিল।’
এ ছাড়া বিতর্ক প্রতিযোগিতায় স্পেনে যাওয়ার জন্য ৬০ হাজার টাকার প্রয়োজন ছিল, তাঁর বন্ধুরা ৪০ হাজার টাকা ম্যানেজ করে দেন। বাকি টাকা ম্যানেজ না হওয়ায় তাঁর হতাশা ছিল বলে দাবি করেছে ডিবি। হারুন অর রশীদ বলেন, ‘ফারদিন চারটি টিউশনি করতেন। টিউশনির টাকা দিয়ে তিনি দুই ভাইয়ের লেখাপড়ার খরচ চালাতেন, সংসারেও দিতেন। এসব নিয়ে ফারদিন মানসিকভাবে ডিস্টার্ব ছিলেন। প্রথমে তিনি বাবুবাজার ব্রিজে গিয়েছিলেন ঝাঁপ দিতে। তবে তিনি সেখান থেকে ফিরে আসেন। এরপর তিনি সুলতানা কামাল ব্রিজে গিয়ে ঝাঁপ দেন। আমরা ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার একটি শব্দ ও নদীর ঢেউ দেখতে পাই। ওই সময় তাঁর মোবাইল লোকেশনও সেখানে ছিল। তাই আপাতদৃষ্টে আমাদের মনে হয়েছে, এটি আত্মহত্যা।’
ফারদিন চনপাড়া যাননি
ফারদিন চনপাড়া যাননি উল্লেখ করে ডিবি প্রধান বলেন, ‘৫২২ জনের সঙ্গে তাঁর কথোপকথোনের তথ্য পাওয়া গেছে। তবে তাঁর কারোর অবস্থান ব্রিজের ওপর ছিল না। কেবল ফারদিন ছিলেন সেখানে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর উদাহরণ দিয়ে ডিবি প্রধান বলেন, ‘জাহাঙ্গীরনগরের এক শিক্ষার্থী কয়েক বছর আগে সারা দিন বন্ধু-বান্ধবীদের সঙ্গে এভাবে দিনব্যাপী ঘোরাফেরা করে আত্মহত্যা করেছিলেন।’
ফারদিন ঘটনার রাতে অপর এক বান্ধবীর সঙ্গে একাধিকবার কথা বলেন, তাঁকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ‘ফারদিন হতাশাগ্রস্ত ছিলেন।’
ফারদিন আত্মহত্যা করেছেন কেন মনে হলো, এর আরও দুটি কারণ বলেছেন ডিবি প্রধান। তিনি বলেন, ‘ফারদিনের গায়ে থাকা শার্ট ও প্যান্ট স্বাভাবিক ছিল। শার্টের একটা বোতামও খোলা ছিল না। এ ছাড়া ময়নাতদন্ত রিপোর্টে চিকিৎসক প্রাথমিকভাবে মাথায় যে আঘাতের কথা বলা হয়েছে, তা সামান্য ছোপ ছোপ। তাতে তাঁর মৃত্যু হতে পারে না। সেই আঘাত মৃত্যুর পরেও হতে পারে।’
ময়নাতদন্ত রিপোর্ট এখনো আসেনি। এ বিষয়ে ভিসেরা রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। তা ছাড়া পুলিশের সুরতহাল রিপোর্টেও কোনো আঘাতের কথা বলা নেই বলেও জানান তিনি।
বুয়েটের প্রতিবাদের ডাক
এদিকে ডিবি পুলিশের এই আত্মহত্যার দাবি প্রত্যাখ্যান করেছে বুয়েট। তারা বৃহস্পতিবার সকালে ফারদিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছে। বুয়েটের শিক্ষার্থীরা জানিয়েছেন, ফারদিন নূর পরশের হত্যাকাণ্ডের তদন্তে উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কাল বৃহস্পতিবার সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে ব্রিফিং ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আরও সংবাদ পড়ুন:

রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের মধ্য দিয়ে লেকটির পুনঃখনন ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননের কাজ। এরপর লেকের পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জাসহ বিভ
১১ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
১৩ মিনিট আগে
সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির প্রেসক্লাবের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
২১ মিনিট আগে
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়
৩০ মিনিট আগে