
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরিডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে উদ্ধারকাজ শুরু করা হলেও উদ্ধারজাহাজ প্রত্যয়ের আসার অপেক্ষা করা হচ্ছে।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেরি উদ্ধারে সক্ষমতা নেই উদ্ধারজাহাজ হামজা ও রুস্তমের। দুই দিনে উদ্ধারজাহাজ হামজা ও রুস্তম দিয়ে তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। ২৫০ টন ওজনের উদ্ধারজাহাজ প্রত্যয় এলে মূল কাজ শুরু হবে। এক ঘণ্টার মধ্যেই প্রত্যয় এসে স্পটে কাজ শুরু করবে।
দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান এই কর্মকর্তা। তাঁর ধারণা, হুমায়ুন কবির ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।
ফেরিডুবির কারণ নিশ্চিত নয় জানিয়ে খালেদ নেওয়াজ বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালে রোগীদের মধ্যে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ উঠেছে। প্রতিদিনের নাশতায় ডিম, পাউরুটি ও কলা দেওয়া হলেও তা খাওয়ার অযোগ্য বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এদিকে আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সরবরাহ করা ডিমের মধ্যে বাচ্চার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান রোগীরা।
৪১ মিনিট আগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আগামীকাল বুধবার থেকে আগামী রোববার পর্যন্ত এই অভিযান চলবে। আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইউনুছ মিয়া নামের এক প্রবাসীকে জখম করার অভিযোগে চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালত এই আদেশ দেন।
২ ঘণ্টা আগে
বরিশালের কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জ ও ভোলা সদর উপজেলার সীমানাঘেঁষা কালাবদর নদীসংলগ্ন একটি খালের মধ্যে হামলাটি হয়। মৎস্য অধিদপ্তর ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অধিদপ্তরকে না জানিয়ে কোস্ট গার্ড নিয়মবহির্ভূতভাবে অভিযানে
২ ঘণ্টা আগে