
মনে হচ্ছিল সবই যেন দুঃস্বপ্ন! ঘুম ভাঙলেই সব স্বাভাবিক হয়ে আসবে—মো. উজ্জ্বল নামের আহত এক যুবক এভাবেই মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন আজকের পত্রিকার কাছে। আহত হয়ে উজ্জ্বল শিবচরের পাঁচ্চর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া শিবচরের পাঁচ্চর এলাকার কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাইদুল ইসলাম জাহাঙ্গীর, আরিফ শেখ, মো. মাসুদ, হানিফসহ কয়েকজন।
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে আসা যুবক উজ্জ্বল বলেন, ‘শুরু থেকেই বাস দ্রুতগতিতে চলছিল। এক্সপ্রেসওয়েতে যাত্রীদের অনেকেই নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল। কেউ চোখ বন্ধ করে ঝিমুচ্ছিল। দুর্ঘটনার সময় কিছুই টের পাইনি। যখন জ্ঞান ফেরে, দেখি চারপাশে রক্ত আর লাশ। উঠে বসতে গেলে মাথা ঘুরে পড়ে যাই। পরে কিছুটা সুস্থ্য বোধ করলে চারপাশে বোঝার চেষ্টা করি। তখন টের পাই, ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে! সড়ক থেকে গাড়ি উল্টে নিচে পড়ে দুমড়েমুচড়ে গেছে।’
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মো. আরিফ নামের এক যুবক বলেন, ‘হঠাৎ করেই মনে হচ্ছিল বাসটি আকাশে উঠে যাচ্ছে। বাসটি উল্টে বিকট শব্দে নিচে পড়ে পল্টি খায়। বাসের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে আসে। রক্তের বন্যা বয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘নিহতদের রক্তও শরীরে লেগে ভিজে ছিল। চারপাশে লাশ আর লাশ!’
যাত্রীদের মধ্যে বাগেরহাটের মোল্লারহাট থেকে শিশু সাজ্জাদকে (৭) নিয়ে ঢাকার ধানমন্ডি যাচ্ছিলেন আনোয়ারা বেগম (২৭) নামের এক যাত্রী। তাঁরা অক্ষত আছেন। আনোয়ারা বলেন, ‘যেন চোখের পলকে সব ঘটে গেল! আমি আমার সন্তানকে বুকে চেপে রেখেছিলাম। বাসের মধ্য থেকে বের হওয়ার পরও বিশ্বাস হচ্ছিল না যে বেঁচে আছি, সুস্থ আছি! কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম। সারাক্ষণ আল্লাহকে ডেকেছি।’
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ‘দুর্ঘটনার পরই আমরা ছুটে আসি। ১৪ জনকে মৃত বের করা হয় বাস থেকে। পরে আরও তিনজন মারা যায় হাসপাতালে নেওয়ার পথে।’
উল্লেখ্য, আজ রোববার সকাল ৮টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার ঢাকাগামী লেনে ইমাদ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে উল্টে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৪ জনের প্রাণহানি ঘটে। হাসপাতালে মারা যান আরও তিনজন। আহত ৩০ জন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, শিবচর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দল উদ্ধার তৎপরতা শুরু করেছে।
আরও খবর পড়ুন:

সাংবাদিক পরিচয় দিয়ে জনসমক্ষে ‘ভাই’ বলায় চটে গেলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক জুয়েল রানার সঙ্গে তিনি এমন আচরণ করেন।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্ধু একাদশ। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জে এই কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড-সংলগ্ন এলাকায় অবস্থিত আল মুমিন ব্যাটারি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীতে মো. শাহিন ব্যাপারী (২৭) হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে চাপাতি শাওনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি...
৩ ঘণ্টা আগে