
রাজধানীতে নাশকতা ও ককটেল বিস্ফোরণের পরিকল্পনা এবং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ২৫ জন নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে আজ সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে রাজধানীজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন, সমন্বয় সাধন এবং ককটেল বিস্ফোরণে সক্রিয় অংশগ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অভিযানে ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, লালবাগ, তেজগাঁও, রমনা, ওয়ারী ও মিরপুর বিভাগের টিম অংশ নেয়।
আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য দলীয় পদাধিকারীরা হলেন—ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. সোহেল; বনানী থানা ২০ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. দিদার; মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাদিম হোসেন; মিরপুর থানা ১১ নং ওয়ার্ড কৃষক লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. জুলহাস সরদার; নেত্রকোনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম খান শুভ; রমনা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাফসির সাদেক রানা; কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. মজিবুর রহমান; ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোশাররফ হোসেন; কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোছা. খাদিজা আক্তার শিল্পী।
এ ছাড়া ঢাকা, নেত্রকোনা ও ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের আরও ১৬ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
ডিবি আরও জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৭ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৩৩ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে