
রাজধানীর জুরাইনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরাইন রেলগেটসংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
ককটেল বিস্ফোরণের সময় আতঙ্কে মানুষ এদিক-সেদিক দৌড়ে নিরাপদ আশ্রয়ে যেতে থাকেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী রুবেল, রিপনসহ কয়েকজন জানান, হঠাৎ জুরাইন এলাকার বিক্রমপুর প্লাজার কাছে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে লোকজন আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুটি ককটেল বিস্ফোরণের খবর জানি। তিনজন ব্যক্তি এসব ককটেল বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে মেহেদী হাসান নামের একজনকে আটক করে শ্যামপুর থানা-পুলিশ। অন্যদের আটকের চেষ্টা চলছে।’

দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৬ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৩৩ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে