
ঢাকার মিরপুর ৯ নম্বর সেকশনের বাউনিয়া মৌজায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) মালিকানাধীন জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে সংস্থাটি। আজ রোববার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে শুরু হওয়া এ অভিযানে প্রায় তিন একর জমি দখলমুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে বেসরকারি আবাসন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে থাকা এসব জমিতে বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রির প্রস্তুতি চলছিল।
সরকারি নথি অনুযায়ী, বাউনিয়া মৌজার সিএস ৩১২৪ দাগসহ মোট ১৬৮ একর জমি ১৯৬৮ সালে অধিগ্রহণ করে সরকার। পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করে জমি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনুকূলে বুঝিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ১৯৯০, ২০১৫ ও সর্বশেষ ২০২০ সালে জমি হস্তান্তর করা হয়। অথচ বছরের পর বছর ধরে প্রভাবশালী মহলের সহায়তায় জমির একটি অংশ দখল করে রাখে আবাসন প্রতিষ্ঠান এশিউর গ্রুপ। তারা সেখানে ‘এশিউর ঢাকা স্কয়ার’ নামে ফ্ল্যাট প্রকল্পের কাজও শুরু করেছিল।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জাগৃকের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা সদস্য এস এম সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন পরিচালক আজীজ হায়দার ভূঁইয়া, উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারিজুর রহমান, সচিব মনদীপ ঘরাই, আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এবং নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা। অভিযানে আনসার সদস্যরাও অংশ নেন।
কর্মকর্তারা জানান, বাউনিয়া মৌজার জমি নিয়ে কোনো ধরনের মালিকানা বিরোধ নেই। জমি পুরোপুরি গেজেটভুক্ত এবং একাধিকবার জেলা প্রশাসনের মাধ্যমে জাগৃকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবু কিছু দখলদার জোরপূর্বক জমি দখল করে বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রির চেষ্টা চালাচ্ছিল। আজকের অভিযানে অবৈধ স্থাপনা ভেঙে জমি খালি করা হয়েছে এবং পুনরায় সীমানা চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘গৃহায়ণের জমি দখল করে এশিউর গ্রুপের ফ্ল্যাট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

স্বপ্নের ইউরোপে আর যাওয়া হলো না সুনামগঞ্জের ১০ তরুণের। লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে তাঁদের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত শনিবার তাঁদের মৃত্যুর খবর পরিবারের লোকজন জানতে পারেন। খাবার ও পানির সংকটে সাগরে এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারে চলছে মাতম।
১ ঘণ্টা আগে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট এখন যাত্রী ও চালকদের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে। গত বুধবারের দৌলতদিয়া ঘাটে বাসডুবির ভয়াবহ ঘটনা এই নৌ-রুটের দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা এবং অবকাঠামোগত দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে।
১ ঘণ্টা আগে
হাওরাঞ্চলের এক ফসলি জমি রক্ষার শেষ ভরসা ফসল রক্ষা বাঁধ। প্রতিবছরের মতো এবারও নির্মাণ ও সংস্কারের কাজ হলেও কৃষকদের অভিযোগ, কাজ হয়েছে দায়সারা। সময় পেরিয়ে গেলেও অসম্পূর্ণ রয়ে গেছে অনেক বাঁধ, এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। নড়বড়ে ও দুর্বল কাঠামো নিয়ে পানির চাপ সামলাতে পারবে কি না, তা নিয়ে বাড়ছে শঙ্কা।
১ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) উপাচার্য শূন্য রয়েছে ১৫ দিন ধরে। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সংকট, নেমে এসেছে স্থবিরতা। উপাচার্যের (ভিসি) স্বাক্ষরের জন্য আটকে আছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন। এমন পরিস্থিতিতে নিজস্ব ক্যাম্পাস থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি
২ ঘণ্টা আগে