
সাম্প্রতিক সময়ে দেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসির দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় রোকেয়া হলের ফটক থেকে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে পুনরায় হলের ফটকে এসে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা-‘একটা-একটা ধর্ষক ধর, ধইরা-ধইরা জবাই কর’, ‘হ্যাঙ দ্যা রেপিস্ট, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি, দিতে হবে-দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। স্লোগানমুখর প্রতিবাদ মিছিল শেষে শিক্ষার্থীরা ধর্ষণের শিকার নারী এবং শিশুদের স্মরণে ১ মিনিট মৌন মিছিল করেন।

ঢাবি রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ফারজানা আক্তার আরজু আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে প্রতিনিয়ত কত ধর্ষণ হচ্ছে! আমরা কোনো ধর্ষকের বিচার করতে দেখি না। ধর্ষণ করে ধর্ষক উন্মুক্ত ঘুরে বেড়ায়।’
ধর্ষকদের ফাঁসি দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা শুধু পুরুষের শাস্তি চাই না, ধর্ষণে সহযোগী নারীরও ফাঁসি চাই। কেবল গ্রেপ্তারের নাটক আর দেখতে চাই না।’

‘ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন এবং তাঁর বাস্তবায়ন করতে হবে। ধর্ষকের প্রকাশ্য শাস্তি না হলে আমরা থামব না।’ বলে উল্লেখ করেন ফারজানা আক্তার।
মিছিলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আদিবা সায়মা খান বলেন, ‘আমরা ধর্ষকের প্রকাশ্য শাস্তি চাই। এটিই হবে ধর্ষণের স্থায়ী শাস্তি। সরকার যদি এটি নিশ্চিত না করতে পারে, তবে তারা ব্যর্থ। এমন শাস্তি দিতে হবে যেন কেউ ধর্ষণের কথা ভাবতে ভয় পায়। যাদের ধর্ষণ করার অভিযোগের প্রমাণ মিলবে, তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে।’
আরও পড়ুন:–

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসকসহ জনবল এবং প্রয়োজনীয় যন্ত্র ও সরঞ্জামসংকটে খুঁড়িয়ে চলছে। ৮৪ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন অর্ধেক।
৪ ঘণ্টা আগে
পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি একতলা ভবনের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন মূহূর্তে পুকুরে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। কয়েক বছর ধরে ভবনটির নিচের মাটি সরে যেতে থাকলেও এখন পর্যন্ত সংস্কার, অপসারণ কিংবা বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়নি। ঝুঁকিপূর্ণ ওই ভবনেই বিদ্যালয়ের
৪ ঘণ্টা আগে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন...
৬ ঘণ্টা আগে
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে